বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আর শ্রদ্ধা কাপুরের ছিল গলায় গলায় ভাব। যেকোন
অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যেত। হাসি মজায় মেতে উঠতেন দুজন।
সুযোগ পেলেই একজন আরেকজনের গুণগান করতে ছাড়তেন না। তাঁরাই নাকি এখন শত্রু!
শ্রদ্ধার প্রতি হয়তো শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন আলিয়া। বন্ধু এখন হয়েছে
আলিয়ার চক্ষুশূল। কিন্তু কেন?
অনেকে বলছেন, প্রেমই এই দুই বন্ধুর সম্পর্ক নষ্ট হওয়ার কারণ। আলিয়ার কথিত প্রেমিক বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্টতা নাকি একেবারেই সহ্য করতে পারছেন না এই ‘হাইওয়ে’ তারকা। ‘এক ভিলেন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সিদ্ধার্থ ও শ্রদ্ধা। সেই থেকেই সহকর্মী হিসেবে দুজনের ভালো বন্ধুত্ব। কিন্তু প্রেমিকের সঙ্গে কোন নারী সহকর্মীর এই বন্ধুত্বকে সহজভাবে নিতে পারছেন না আলিয়া। কয়েকদিন আগে আবার আলিয়ার প্রাক্তন প্রেমিককে নিয়ে এক দাওয়াতে তুলকালাম বাঁধিয়েছিলেন সিদ্ধার্থ। আলিয়া-সিদ্ধার্থের প্রেমই তাঁদের দুজনকে ‘হিংসুটে’ করে তুলেছে। প্রেম ভালোবাসায় অবশ্য এমন একটু-আধটু হওয়াটা খুব অস্বাভাবিক নয়।

info:
Prothom-alo
No comments:
Post a Comment