Saturday, May 7, 2016

২৮ কোটি মেইল হ্যাকড!

সাইবার প্রতারণা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বে। যে কারো মেইল আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে কুকীর্তি চালিয়ে যাচ্ছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড। হ্যাক করা পাসওয়ার্ড, ওয়েবসাইট বিক্রি হচ্ছে মাত্র এক ডলারেরও কম দামে। এমনই চাঞ্চল্য অভিযোগ তুললেন সাইবার নিরাপত্তা সংস্থা হোল্ড সিকিউরিটি-র চিফ অ্যালেক্স হোল্ডেন।

তথ্য নিরাপত্তায় বিশ্বে হোল্ড সিকিউরিটি বড় নাম। সংস্থার প্রধান গোয়েন্দা অফিসার অ্যালেক্সের দাবি, প্রায় ২৮ কোটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড, ই-মেল আইডি ও ওয়েবসাইট নিয়ে দেদার ব্যবসা চলছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডে। বিকিয়ে যাচ্ছে ১ ডলারেরও কম দামে। হ্যাকড হওয়া ই-মেইল আইডি গুলির মধ্যে রয়েছে গুগল, ইয়াহু, মাইক্রোসফট ও রাশিয়ার জনপ্রিয় মেইল সার্ভিস Mail.ru-ও রয়েছে।

হোল্ডেনের কথায়, 'Mail.ru-র প্রায় সাড়ে ৬ কোটি ই-মেল আইডি, পাসওয়ার্ড ছাড়াও জি-মেইল, মাইক্রোসফট ও ইয়াহু-র কয়েক লাখ অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চলে গিয়েছে রুশ আন্ডারওয়ার্ল্ডের হাতে। তারা সেগুলি বিক্রি করে বিপুল মুনাফা করছে। ওই অ্যাকাউন্ডগুলি ব্যবহার করে নানা প্রতারণা চালিয়ে যাচ্ছে ওরা।'                                                info
                                       www.dailynayadiganta.com
সাইবার প্রতারণা ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বে। যে কারো মেইল আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে কুকীর্তি চালিয়ে যাচ্ছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড। হ্যাক করা পাসওয়ার্ড, ওয়েবসাইট বিক্রি হচ্ছে মাত্র এক ডলারেরও কম দামে। এমনই চাঞ্চল্য অভিযোগ তুললেন সাইবার নিরাপত্তা সংস্থা হোল্ড সিকিউরিটি-র চিফ অ্যালেক্স হোল্ডেন।
তথ্য নিরাপত্তায় বিশ্বে হোল্ড সিকিউরিটি বড় নাম। সংস্থার প্রধান গোয়েন্দা অফিসার অ্যালেক্সের দাবি, প্রায় ২৮ কোটি মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পাসওয়ার্ড, ই-মেল আইডি ও ওয়েবসাইট নিয়ে দেদার ব্যবসা চলছে রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডে। বিকিয়ে যাচ্ছে ১ ডলারেরও কম দামে। হ্যাকড হওয়া ই-মেইল আইডি গুলির মধ্যে রয়েছে গুগল, ইয়াহু, মাইক্রোসফট ও রাশিয়ার জনপ্রিয় মেইল সার্ভিস Mail.ru-ও রয়েছে।
হোল্ডেনের কথায়, 'Mail.ru-র প্রায় সাড়ে ৬ কোটি ই-মেল আইডি, পাসওয়ার্ড ছাড়াও জি-মেইল, মাইক্রোসফট ও ইয়াহু-র কয়েক লাখ অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চলে গিয়েছে রুশ আন্ডারওয়ার্ল্ডের হাতে। তারা সেগুলি বিক্রি করে বিপুল মুনাফা করছে। ওই অ্যাকাউন্ডগুলি ব্যবহার করে নানা প্রতারণা চালিয়ে যাচ্ছে ওরা।'
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/115984#sthash.dc0NBcOD.dpuf

No comments:

Post a Comment