ভারতীয় নারীদের সাজগোজ প্রীতির কথা সবাই জানেন। তাঁদের প্রিয় সাজগোজের জিনিসের তালিকায় শীর্ষে রয়েছে লম্বা ঝোলানো কানের দুল বা ঝুমকা ও গোলাকার (চুড়ির মতো) দুল।
ভারতের পরিধেয় পণ্যের ওয়েবসাইট ক্রাফটসভিলা সম্প্রতি তাদের বিশালসংখ্যক গ্রাহককে নিয়ে একটি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, সাজগোজের উপকরণ হিসেবে ৩৯ শতাংশ কানের দুলকে তাঁদের পছন্দের তালিকায় রেখেছেন। এর মধ্যে আবার ৭০ শতাংশ ঝুমকা, গোলাকার দুল, ঝোলানো ভারী ও হালকা দুল পছন্দ করেন। মাত্র ৩০ শতাংশ পিনের মতো বা কানের সঙ্গে লেগে থাকা চ্যাপটা দুল পছন্দ করেন।
কানের দুলের পরে ভারতীয় নারীর পছন্দের তালিকায় রয়েছে গলার হার, টিপ, চুড়ি। ৩৫ দশমিক ৪ শতাংশ নারীর পছন্দ এই উপকরণগুলো। ২৫ দশমিক ৬ শতাংশের পছন্দের তালিকায় রয়েছে পেনড্যান্ট, আংটি ও সাজগোজের একত্র কিছু উপকরণ।
ক্রাফটভিলার সহপ্রতিষ্ঠাতা মনিকা গুপ্ত বলেন, জরিপে পছন্দের উপকরণ নির্বাচন করতে নারীর জন্য বিস্তৃত সুযোগ রাখা হয়। ভারতে কানে দুল পরার জন্য ফোঁড়ানোর বিষয়টি পারিবারিক প্রথা হিসেবেও দেখা হয়। আগে বিষয়টি যন্ত্রণাদায়ক হলেও এখন তা সহজ হয়ে গেছে। সাধারণত নানি-দাদিরা বিষয়টির দেখভাল করেন। ছোটবেলা থেকেই কানে ছোট দুল পরিয়ে দেন তাঁরা। এভাবেই ছোটবেলা থেকে কানের দুল পরার অভ্যাস তৈরি হয়।
info
Prothom-alo
No comments:
Post a Comment