নাটকটির গল্প ছিল দুই জোড়া প্রেমিক-প্রেমিকার। নাম ‘দুই অঙ্কের শেষ
একটাই’। ২০১৪ সালে চ্যানেল নাইনে ঈদের অনুষ্ঠানমালায় এটি প্রচার হয়েছিল।
কিন্তু দুই অঙ্কের শেষটা তখনো হয়নি । তাই শেষ করতেই এবার সিকুয়্যাল। নাম
‘দুই অঙ্কের শেষ এখানেই’। তবে সিক্যুয়ালটি টেলিছবি আকারে নির্মাণ হতে
যাচ্ছে ।
সেই সময় কি মাথায় ছিল নাটকটির সিক্যুয়াল করবেন? পরিচালক তানিম রহমান অংশু জানান, তখন নাটকে গল্পের ইতি টানা হয়নি। তবে শেষটা এমনভাবেই করা হয়েছিল, ইচ্ছা করলেই সিক্যুয়াল করা যাবে। না করলেও সমস্য নেই।
তাহলে কেন সিকুয়্যাল করছেন? তিনি বলেন, ‘নাটকটি প্রচারের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এতদিন পর হঠাৎ একটি বেসরকারি চ্যানেল থেকে প্রস্তাব পেলাম, তাই করছি।’
সিক্যুয়ালটিতেও তৌসিফ, মিশু সাব্বির, শবনম ফারিয়া ও আশা অভিনয় করছেন।
নাটকটির সিক্যুয়াল হওয়ার খবরে খুশি ফারিয়া। তিনি বলেন, ‘এই নাটকটি
প্রচারের পরই আবার নিয়মিত নাটকে কাজ শুরু করি। আমার বাবা চাইতেন না আমি
নাটকে অভিনয় করি। এই নাটকটি দেখেই বাবা অভিনয়ের অনুমতি দিয়েছিলেন।’সেই সময় কি মাথায় ছিল নাটকটির সিক্যুয়াল করবেন? পরিচালক তানিম রহমান অংশু জানান, তখন নাটকে গল্পের ইতি টানা হয়নি। তবে শেষটা এমনভাবেই করা হয়েছিল, ইচ্ছা করলেই সিক্যুয়াল করা যাবে। না করলেও সমস্য নেই।
তাহলে কেন সিকুয়্যাল করছেন? তিনি বলেন, ‘নাটকটি প্রচারের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এতদিন পর হঠাৎ একটি বেসরকারি চ্যানেল থেকে প্রস্তাব পেলাম, তাই করছি।’
সিক্যুয়ালটিতেও তৌসিফ, মিশু সাব্বির, শবনম ফারিয়া ও আশা অভিনয় করছেন।
এ ব্যাপারে তৌসিফ বলেন, ‘তখন সবে অভিনয় শুরু করেছি। তারপরও নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছিলাম। নাটকটির সিক্যুয়াল হচ্ছে। এখন আরও ভালোভাবে কাজটি করতে পারব।’
পরিচালক জানিয়েছেন, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পুরান ঢাকার লোকেশনে টেলিছবিটির শুটিং হবে। এবার টেলিছবিটি জিটিভিতে প্রচার হওয়ার কথা আছে।
info: Prothom-alo
No comments:
Post a Comment